লোকসংস্কৃতি তত্ত্ব ও প্রয়োগ (Folklore Theory and Practice)

  1. Home
  2. /
  3. Workshop
  4. /
  5. লোকসংস্কৃতি তত্ত্ব ও প্রয়োগ...
Folklore Theory and Practice

লোকসংস্কৃতির বহুমাত্রিক জগৎকে গভীরভাবে জানার জন্য এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিকল্পিত। কোর্সে লোকসংস্কৃতির মৌলিক ধারণা, তাত্ত্বিক ভিত্তি, গবেষণার পদ্ধতি, ক্ষেত্রসমীক্ষা (Fieldwork), নথিবদ্ধকরণ (Documentation), আর্কাইভিং এবং ডিজিটাল সংরক্ষণের কৌশল আলোচনা করা হবে। পাশাপাশি লোকসাহিত্য, লোকসংগীত, লোকবিশ্বাস, আচার-অনুষ্ঠান, বস্তুগত সংস্কৃতি এবং সমকালীন সমাজে লোকসংস্কৃতির প্রয়োগ সম্পর্কেও সম্যক ধারণা প্রদান করা হবে। শিক্ষার্থী, গবেষক, শিক্ষক, সংস্কৃতিকর্মী এবং লোকসংস্কৃতি অনুরাগীদের জন্য এই কোর্সটি তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের এক অনন্য সুযোগ।

কোর্স সম্পর্কে​

‘লোকসংস্কৃতি তত্ত্ব ও প্রয়োগ’ একটি দুই মাসব্যাপী অনলাইন কোর্স, যা লোকসংস্কৃতির তাত্ত্বিক ভিত্তি, গবেষণা পদ্ধতি, ক্ষেত্রসমীক্ষা, এবং সমকালীন প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা প্রদান করবে। কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা লোকসংস্কৃতির ধারণা, ইতিহাস, প্রধান তত্ত্ব এবং ভারতীয় ও বাংলা লোকসংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি ক্ষেত্রসমীক্ষা, তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার, ডকুমেন্টেশন, ডিজিটাল আর্কাইভিং এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ব্যবহারিক কৌশল শিখবেন। এছাড়াও লোকসংস্কৃতি ও সাংস্কৃতিক নীতি, পর্যটন, সৃজনশীল শিল্প এবং ডিজিটাল যুগে লোকসংস্কৃতির রূপান্তর নিয়ে আলোচনা করা হবে। শিক্ষার্থী, গবেষক, শিক্ষক ও সংস্কৃতিকর্মীদের জন্য এটি একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

সেশন: ১৬টি
মডিউল: ৪টি
ইউনিট: ১৬টি
মাধ্যম : বাংলা
কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে

কারা অংশগ্রহণ করতে পারবেন?

শিক্ষার্থী, গবেষক, শিক্ষক, সংস্কৃতিকর্মী, জাদুঘর ও আর্কাইভ কর্মী এবং লোকসংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ে আগ্রহী যে কোনো ব্যক্তি।

Why Attend Our Workshop ?​

Workshop Outcomes

The Research Journey

1
Idea
2
Question
3
Literature
4
Methodology
5
Proposal
6
PhD
7
Publication
Scroll to Top